১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে কমেছে ঢাকার দূষণ

জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সোমবার (২৪ আগস্ট) কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পর বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার।

এদিন বায়ুদূষণের তালিকায় রাজধানীর অবস্থান ২০তম। ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৮০, যা মাঝারি মানের হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  এক্সলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে কমেছে ঢাকার দূষণ

প্রকাশিত : ১১:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬