১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা

গত সপ্তাহে (০৯-১৩ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে (ডিএসই ও সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২৯৯ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের বাজার মূলধন বা পোর্টফোলিও কমেছে ২৯৯ কোটি টাকা বা দশমিক ০৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৬০ কোটি ৪৪ লাখ টাকা বা ৬ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭৭পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২ টির বা ৪১ দশমিক ৮৬ শতাংশের, কমেছে ২০৮ টির বা ৫৩ দশমিক ৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির বা ৪ দশমিক ৩৯ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০২ কোটি ২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮০৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫ টির দর বেড়েছে, ১৬২ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা

প্রকাশিত : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬