Logo

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হলেন মো. মঈনুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে মো. মঈনুল ইসলামকে দায়িত্ব দিয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে তিনি নতুন এ দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বে মো. মঈনুল ইসলাম প্রতিষ্ঠানের পিপল টিম এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নেতৃত্ব দেবেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মী উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এসিআইতে দুই দশকেরও বেশি সময় ধরে কর্মরত মো. মঈনুল ইসলামের রয়েছে ২১ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, সাংগঠনিক রূপান্তর এবং প্রতিভা বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

মো. মঈনুল ইসলামের কৌশলগত নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা এবং কর্মী উন্নয়নে তাঁর অঙ্গীকার এসিআইয়ের প্রবৃদ্ধি, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগকে আরও শক্তিশালী করবে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের মানবসম্পদ কার্যক্রম নতুন মাত্রা পাবে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬