Logo

নকআউটের লড়াই শুরু কাল, মাঠে নামছে সেরা ৩২ দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্রুপ পর্বের ৭২ ম্যাচের লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম অধ্যায়ের। এবার শুরু হচ্ছে শিরোপার আসল যুদ্ধ—রাউন্ড অব ৩২। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নকআউট পর্ব, যেখানে হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

নকআউট পর্বের প্রথম ম্যাচে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। একই দিন রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জাপান।

৩০ জুন রাত ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই দিন সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

১ জুলাই রাত ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। সকাল ৭টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ।

২ জুলাই রাত ২টায় বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। একই দিন সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

৩ জুলাই রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ভোর ৫টায় হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই। সকাল ৯টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।

নকআউট পর্বের শেষ দিনে, ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিশরের বিপক্ষে। ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দে। একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-এর সবগুলো ম্যাচই নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬