Logo

ট্রাম্পের জামাতার রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে জড়ো হন।

তাদের বিক্ষোভ সমাবেশ শহরের অন্যতম প্রধান একটি রাজপথ ধরে প্রায় আধা মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ লেখা প্ল্যাকার্ড।

প্রায় ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পটি বলকান দেশটিতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ এটি ফ্লেমিঙ্গো, সীল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানসহ একটি সংরক্ষিত জলাভূমির কাছে অবস্থিত।

এই প্রকল্প ঘিরে স্বচ্ছতার অভাব নিয়েও সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিক্ষোভকারী লিয়ান্ড লাকরোরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গত ৩৫ বছর ধরে আলবেনিয়ায় যা ঘটে আসছে, এটি তার উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু আর নয়।’

দক্ষিণ উপকূলের জভেরনেক গ্রামে রিসোর্টটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখান থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়। এই বিক্ষোভকে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নাম দেওয়া হয়েছে। এই এলাকার সংরক্ষিত জলাভূমিটি পরিযায়ী পাখিদের বিশ্রামস্থল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬