Logo

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার দিকেই ব্যবসায়ীদের নজর থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, অপরিশোধিত তেলের আরেকটি অন্যতম প্রধান মানদণ্ড মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

দুই ধরনের তেলের মূল্যমানেই বড় ধরনের উল্লম্ফন দেখার ঠিক এক দিন পর এই দরপতন ঘটল।

গত সোমবার দাম বাড়লেও চলতি যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আরো একটি ব্যাপকভিত্তিক চুক্তির আশায় মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।

বাজারসংশ্লিষ্টরা আশা করছিলেন, এই চুক্তির ফলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বাড়বে।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, ‘যদিও বাজারসংশ্লিষ্টরা আশা করেছিলেন সম্ভাব্য চুক্তির ফলে অনিশ্চয়তা কেটে যাবে, তবে আজ সকাল পর্যন্ত তেলের বাজারের ক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬