Logo

হার দিয়ে ম্যানসিটি থেকে বিদায় নিলেন পেপ গার্দিওলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবারের মৌসুম প্রিমিয়ার লিগের শিরোপা আগেই হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি বিশেষ ছিল পেপ গার্দিওলার কারণে। কোচ হিসেবে শেষবারের মতো সিটির ডাগআউটে এসেছিলেন তিনি।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তবে বিদায়টা রাঙাতে পারেননি গার্দিওলা। ভিলার কাছে ২-১ গোলের ব্যবধানে হারের তেঁতো স্বাদ পয়েছেন এই কোচ।

সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। চলতি বছরের জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়ার পর নিজের ১১তম গোলটি করে সেমেনিও এগিয়ে নেন সিটিকে। তবে ভিলার হয়ে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন ওয়াটকিন্স।

টানা এক দশক সিটির দায়িত্ব নিয়ে গার্দিওলা ক্লাবটিকে জিতিয়েছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬