Logo

জিপিএইচ ইস্পাতের তৃতীয় প্রান্তিক প্রকাশ

GPH ispat
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে ,

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৫-মার্চ ২৬) মিলিয়ে কোম্পানিটির ২২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৬৩ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ৬ টাকা ৭০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৫৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬