শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স বাংলাদেশে ঋণগ্রহীতাদের ক্রেডিট মান নির্ধারণের উদ্দেশ্যে প্রস্তাবিত বেসরকারি কোম্পানি ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো লিমিটেড (এফএনসিবিএল)-এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি এফএনসিবিএলের ন্যূনতম পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ সমপরিমাণ ৩ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত কোম্পানিটি প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির পর কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো লিমিটেডের কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক।