পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৪৪৪ জন।
আর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌছান ৫৫ হাজার ৩৩৯ জন।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গিয়েছেন ৩০ হাজার ৮৪৪ জন। সৌদি এয়ারলাইনসের ৫৪টি গিয়েছেন ২০ হাজার ৮০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি সৌদি পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন।