Logo

নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ মে, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

লামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন ডলার (২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে কাটঅফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার ক্রয় করা হয়।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬