আজ সোমবার ১১ মে, ২০২৬ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে চলছে লেনদেন। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪৪ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৫৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচকও ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯২ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫৪ লাখ ৬৩ হাজার ৭০৩ টাকার শেয়ার লেনদেন হয়েছ।