Logo

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং নম্বর ওয়ার্ডের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (মাতুইল মেডিকেল) সংলগ্ন কয়েকটি এলাকার জলাবদ্ধতার কারণে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১০টার দিকে মাতুইল মেডিকেল বাস স্ট্যান্ড ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এ অবরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় কয়েকজন পুলিশের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা কিছুক্ষণ আগে এসেছি। ওসি মহোদয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করছেন।

এলাকাবাসীরা বলছেন, ঢাকা-৫ আসনের এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা না আসলে আমরা এই অবরোধ ছাড়বো না। বহুদিন যাবত ঢাকা-৬৫ নম্বর ওয়ার্ডের শহীদবাগ, নূরবাগসহ বেশ কয়েকটি এলাকা সারা বছর রাস্তাঘাট পানির নিচে ডুবে থাকে। এটার একটা সুষ্ঠ সমাধান চাই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬