Logo

এ্যাপেক্স স্পিনিংয়ের আয় কমেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড ৩১ মার্চ (জানুয়ারি-মার্চ’২৬) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পনিটির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৭ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১ পয়সা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পনিটির শেয়ার প্রতি আয় কমেছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ১৬ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬