Logo

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের চালানো হামলায় নিহত হয়েছেন ১২ জন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আলজাজিরা।

শুক্রবার খান ইউনিসে পুলিশের গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তাও নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে বোমা হামলায় নিহত হন আরো দুজন ।

গাজায় হামলা বন্ধে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, খান ইউনিসে নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করার পর ওই হামলা চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরো অপরাধে উৎসাহিত করছে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬