Logo

ইসলামিক উইন্ডোর অনুমোদন পেয়েছে ইউনাইটেড ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাত প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। এলক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে বিশেষ সাধারন সভার (ইজিএম) আয়োজন করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য ‍জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগামী ১৭ মে ইজিএম অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ২১ এপ্রিল। তবে ইজিএমের পদ্ধতি ও স্থান এখনো নির্ধারন করা হয়নি। যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ৮ মার্চ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) প্রদান করেছে।

তবে এই অনুমোদনের সঙ্গে কিছু শর্তও যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

কোম্পানি জানিয়েছে, এই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে তারা শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে। এর ফলে ইউনাইটেড ফাইন্যান্স ভবিষ্যতে একই প্রতিষ্ঠানের

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬