Logo

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

পরীক্ষার ফল প্রকাশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। বুধবার এইচএসসি পরীক্ষার নিরাপত্তা নিয়ে আয়োজিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে। তবে এসএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নেই নেওয়া হবে।

এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সে সময় তিনি বলেছিলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬