Logo

সূচকের পতনে চলছে লেনদেন

মূলধন বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঈদের দীর্ঘ ছুটির পরে সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘৪৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ারদর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬