মার্কেটাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের জন্য “টেকসই ও সবুজ অর্থায়ন” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন সম্পন্ন করেছে। ব্যাংকিং খাতে পরিবেশবান্ধব বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শাহ মো. সোহেল খুরশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস এম সেলিম উদ্দিন।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান এবং মার্কেন্টাইল ব্যাংকের কনসালট্যান্ট বদরুদ্দুজা চৌধুরী প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন। কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।