Logo

তেলের দাম আবারো ব্যারল প্রতি ১০০ ডলার ছাড়াল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েক ডজন দেশ রেকর্ড পরিমাণে জরুরি মজুদ ছাড়ার ঘোষণা দেওয়ার পরেও তেলের দাম কমেনি।

বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

সোমবার তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার অতিক্রম করে। তারপর থেকে দাম ব্যাপকভাবে ওঠানামা করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬