Logo

গাড়ির পেছনে দৌড়ানো নিয়ে ছাত্রদল নেতা রাকিবের ব্যাখ্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অমর একুশে বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৌড়ে সালাম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গাড়িবহর বাংলা একাডেমিতে প্রবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে গাড়িবহরের সঙ্গে বাইরে আসার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দিতে দেখা যায়।

ঘটনার ব্যাখ্যা দিতে রাকিব শুক্রবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস প্রকাশ করেন। তিনি জানান, দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বাংলা একাডেমি চত্বর এলাকায় ছিলেন। তিনি পুরো অনুষ্ঠানজুড়ে প্রধানমন্ত্রীর পাশে থেকে অনুষ্ঠানের নানা মুহূর্তে তার সঙ্গে ছিলেন। বইমেলা উদ্বোধন, ফিতা কাটা ও স্টল পরিদর্শনসহ ছাত্রদলের স্টলে প্রধানমন্ত্রীকে ম্যাগাজিন তুলে দেওয়াসহ অন্যান্য কার্যক্রমের সময় তিনি তার পাশে ছিলেন।

রাকিব আরও জানান, বাংলা একাডেমি থেকে গাড়ি বের হওয়ার সময় সিএসএফ-এর নির্দেশে তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের গাড়ি আটকানো বা সালাম বিনিময় না করার জন্য প্রস্তুত করেন। সেই মুহূর্তে মাত্র ৫-৭ সেকেন্ড সময় পেয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সালাম বিনিময় করেছেন।

শেষে তিনি বলেন, “সম্পূর্ণ ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডের কর্মকাণ্ডের পরিবর্তে মাত্র ১০ সেকেন্ডকে কেন্দ্র করে নেগেটিভ শিরোনামে খবর পরিবেশন করা হয়েছে,” এবং এই ধরনের অপসাংবাদিকতা তিনি সমালোচনা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬