Logo

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ সুইডেনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে সুইডেন। শুক্রবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে স্টেনারগার্ড লেখেন, ‘ইরান ও অঞ্চলের পরিস্থিতি খুবই অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

আকাশপথ ও স্থলপথে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে এখনো ইরান ত্যাগ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ইরানে থাকা সুইডিশদের এই সুযোগ কাজে লাগিয়ে দেশটি ত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন, ‘যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।’

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬