Logo

দর পতনের শীর্ষ ১০ শেয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিগুলোর শেয়ার দর ১০.০০ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সুরবিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৮.৯৬ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে যৌথভাবে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ এবং যৌথভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ও তুং হাই নিটিং ৭.৬৯ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্স ৭.৫০ শতাংশ কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬