Logo

মুন্নু গ্রুপে চেয়ারম্যান নিয়োগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানি— মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড-এর চেয়ারম্যান পদে বড় পরিবর্তন আনা হয়েছে। তিন প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈনুল ইসলাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঈনুল ইসলাম মুন্নু গ্রুপে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬