Logo

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহে (০১-০৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যার প্রেক্ষিতে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহের ব্যবধানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স-এর দর বেড়েছে ৪৭.৪৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫৯ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৭ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫৭ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৪ পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৭ পয়সা বা ৪৭.৩৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ৪১.৯৪ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে ফাস ফাইন্যান্স। গত সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬২ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৮ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৬ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে পিপলস লিজিং (পিএলএফএসএল)-এর ৪০.৩২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ শতাংশ, আল আরাফা ইসলামী ব্যাংকের ৩৭.৬৯ শতাংশ, বিআইএফসি-এর ২৯.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ২৬.৬৭ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬