Logo

পারমাণবিক আলোচনায় যোগ দিতে অসম্মত চীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে চীনকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। তবে চীন বৃহস্পতিবার জানিয়েছে, তারা “এই পর্যায়ে” কোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চীনের পারমাণবিক সক্ষমতার মাত্রা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এ কারণেই চীন এই মুহূর্তে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না।”

চীনের এই অবস্থান এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬