Logo

দর পতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৭.৮০ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড । কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লথিংস লিমিটেড এর শেয়ার দর ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে জিবিবি পাওয়ার ৩.৮০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি ৩.৬৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩.৬৬ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৩.২৮ শতাংশ, এমারেল্ড অয়েল ৩.২৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৮০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২.৬৪ শতাংশ কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬