Logo

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা অর্জনে ব্যর্থ অধিকাংশ পর্ষদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের রক্তক্ষরণ থামছেই না। একের পর এক কোম্পানির ব্যর্থতার ভিড়ে এবার অক্টোবর থেকে ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফুটে উঠেছে বাজারের কঙ্কালসার চেহারা। তালিকাভুক্ত ৭৪টি কোম্পানির মধ্যে ৩০ শতাংশই এখন লোকসানের অতল গহ্বরে হাবুডুবু খাচ্ছে। তথাকথিত ব্যবসায়িক উন্নতির খোলস ছেড়ে ৩৪টি কোম্পানির মুনাফা ধসে পড়েছে যার মধ্যে ৫টি কোম্পানি সরাসরি লাভের মুখ থেকে লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

বাজারের এই দৈন্যদশা এখানেই শেষ নয় কারণ ১৩টি কোম্পানির লোকসানের বোঝা গত বছরের তুলনায় আরও ভারী হয়েছে যা বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও স্পষ্ট করে তুলেছে। মাত্র ২১টি কোম্পানি কোনোমতে মুনাফা বাড়াতে পারলেও সেই সংখ্যাটি সামগ্রিক বাজারের নেতিবাচক পরিস্থিতির তুলনায় অত্যন্ত নগণ্য। ৪টি কোম্পানি লোকসান কিছুটা কমিয়ে আনার দাবি করলেও ৪টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত থাকা বা আরও নিচে নেমে যাওয়া প্রমাণ করে যে অধিকাংশ পর্ষদই সাধারণ বিনিয়োগকারীদের মূলধন রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। এই গণহারে লোকসান আর মুনাফা পতনের মিছিল দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম ৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৫)

৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৪)

হ্রাস/বৃদ্ধির হার
কেঅ্যান্ডকিউ ৫.৮৩ ১.৬৭ ২৪৯%
ফাইন ফুডস ৫.১৬ ১.৮১ ১৮৫%
বারাকা পাওয়ার ০.১১ ০.০৪ ১৭৫%
অলটেক্স ০.০৪ (০.০৬) ১৬৭%
ইন্দো-বাংলা ০.০২ (০.০৮) ১২৫%
এসিআই ০.৭৩ (৭.৯৯) ১০৯%
ওয়াটা কেমিক্যাল ০.৮০ ০.৪২ ৯০%
এপেক্স ফুডস ৩.৫১ ২.৫২ ৩৯%
কোহিনুর কেমিক্যাল ৮.১০ ৬.২৫ ৩০%
দুলামিয়া কটন ০.২৯ ০.২৩ ২৬%
রেনাটা ১৩.৫৮ ১০.৮৩ ২৫%
ফার্মা এইডস ১৪.০৯ ১১.৩২ ২৪%
এনভয় টেক্সটাইল ৪.৩৫ ৩.৫৮ ২২%
জেনেক্স ইনফোসিস ১.৪৬ ১.২৫ ১৭%
জিবিবি পাওয়ার ০.০৭ ০.০৬ ১৭%
স্কয়ার ফার্মা ১৬.৫৬ ১৪.৩২ ১৬%
সালভো অর্গানিক ০.২৫ ০.২২ ১৪%
ওরিয়ন ইনফিউশনস ১.১৫ ১.০৩ ১২%
সোনালি পেপার ৫.৯০ ৫.৪৮ ৮%
সোনালি আঁশ ৩.৬৫ ৩.৪৩ ৬%
কনফিডেন্স সিমেন্ট ৭.৩৮ ৭.৩১ ১%
রংপুর ফাউন্ড্রি ২.১৮ ২.১৯ ০০
সিলকো ফার্মা ০.২৭ ০.২৭ ০০
প্রাণ ৩.৪১ ৩.৫৪ (৪%)
এসিআই ফরমূলেশনস ৬.৫০ ৬.৭৫ (৪%)
কেডিএস ১.০০ ১.০৫ (৫%)
মাগুরা মাল্টিপ্লেক্স ১.৫৯ ১.৭২ (৮%)
আইটি কনসালটেন্টস ১.৭৮ ১.৯৩ (৮%)
হা-ওয়েল টেক্সটাইল ১.৯১ ২.১৮ (১২%)
এপেক্স স্পিনিং ১.৬৯ ২.০১ (১৬%)
ইউনাইটেড পাওয়ার ১০.০০ ১২.১১ (১৭%)
সায়হাম কটন ০.৪৮ ০.৫৮ (১৭%)
বিডি অটোকারস ০.০৫ ০.০৬ (১৭%)
বিডিকম অনলাইন ০.৪৫ ০.৫৫ (১৮%)
সায়হাম টেক্সটাইল ০.২৮ ০.৩৪ (১৮%)
টেকনো ড্রাগস ০.৮৭ ১.০৮ (১৯%)
মতিন স্পিনিং ২.১১ ২.৬১ (১৯%)
ড্যাফোডিল কম্পিউটার ০.২১ ০.২৮ (২৫%)
এডভেন্ট ফার্মা ০.২৪ ০.৩৪ (২৯%)
কপারটেক ইন্ডাস্ট্রিজ ০.১৫ ০.২৩ (৩৫%)
সামিট অ্যালায়েন্স ০.৯৬ ১.৫২ (৩৭%)
এমজেএল বিডি ৩.৮৬ ৬.৬৬ (৪২%)
আরডি ফুড ০.৩৮ ০.৬৬ (৪২%)
মুন্নু ফেব্রিক্স ০.০৪ ০.০৭ (৪৩%)
শাশা ডেনিমস ০.৫৯ ১.২০ (৫১%)
স্কয়ার টেক্সটাইল ১.৮৪ ৩.৮৩ (৫২%)
ফু-ওয়াং সিরামিক ০.০৫ ০.১১ (৫৫%)
নাভানা সিএনজি ০.০২ ০.০৬ (৬৭%)
স্টাইলক্রাফট ০.০২ ০.০৭ (৭১%)
জিপিএইচ ইস্পাত ০.০৯ ০.৬৫ (৮৬%)
ওয়াইম্যাক্স (০.১৪) ০.৪৫ (১৩১%)
রহিমা ফুড (০.১৪) ০.১৬ (১৮৮%)
শার্প ইন্ডাস্ট্রিজ (১.৪৫) ০.৪৪ (৪৩০%)
শেফার্ড ইন্ডাস্ট্রিজ (০.৮৫) ০.৩৫ (৩৪৩%)
এম.এল ডাইং (০.৪৬) ০.১৩ (৪৫৪%)
ফার কেমিক্যাল (১.৮০) ০.৩২ (৬৬৩%)
লীগ্যাছি ফুটওয়্যার (০.১২) ০.০১ (১৩০০%)
সাফকো স্পিনিং (২.০৭) (৫.৩০) ৬১%
জিকিউ বলপেন (০.৮৭) (১.৪৩) ৩৯%
সোনারগাঁও টেক্সটাইল (০.১৬) (০.২১) ২৪%
একমি পেস্টিসাইডস (০.২৬) (০.৩০) ১৩%
ঢাকা ডাইং (৪২.৭১) (২.০৯) (১৯৪৪%)
বিডি থাই ফুড (০.৫৫) (০.০৬) (৮১৭%)
ওরিয়ন ফার্মা (০.৮৬) (০.২০) (৩৩০%)
মেঘনা সিমেন্ট (৩১.১৬) (৯.৪৭) (২২৯%)
গোল্ডেন সন (১.০৩) (০.৩৪) (২০৩%)
বিবিএস কেবলস (১.৬৯) (০.৬৮) (১৪৯%)
বসুন্ধরা পেপার (১৪.৩৪) (৫.৮৪) (১৪৬%)
বিডি থাই (১.৪৯) (০.৯০) (৬৬%)
দেশবন্ধু পলিমার (১.৭৯) (১.৩৪) (৩৪%)
গ্লোবাল হেভী (১.৪২) (১.১১) (২৮%)
সিলভা ফার্মা (০.৫২) (০.৪৩) (২১%)
আফতাব অটো (০.৮১) (০.৬৯) (১৭%)
বিবিএস (০.৪৫) (০.৪৪) (২%)
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬