Logo

চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি সপ্তাহে বোর্ড সভা করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। সভায় কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্রামীণ ফোন, আরএকে সিরামিকস, বে-লিজিং এবং ন্যাশনাল ফিড মিল।

সভায় সিঙ্গার বিডি ছাড়া বাকি কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এক সভায় গ্রামীণ ফোন ও আএরকে সিরামিকস ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া, ন্যাশনাল ফিড মিল ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

একই সভায় বে-লিজিং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

০২ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার):

গ্রামীণ ফোন— বিকেল ৩:০০ টায় বে-লিজিং— বিকেল ৩:৩০ টায়

০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)

আরএকে সিরামিকস— বিকেল ৩:০০ টায়

০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

ন্যাশনাল ফিড মিল— বিকেল ৪:৩০ টায়

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬