Logo

এসিআই পিএলসি ছাড়লেন স্বনামধন্য কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের স্বনামধন্য ট্রাভেল, এভিয়েশন ও পরিবেশ সচেতনতা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম দেশের অন্যতম শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান এসিআই পিএলসি থেকে বিদায় নিলেন। দশ বছরেরও বেশি সময়ের পেশাগত যাত্রার ইতি টানলেন শনিবার ( ৩১ জানুয়ারি, ২০২৬)  তারিখে।

আশরাফুল আলম ১৯ অক্টোবর ২০১৫ সালে একজন ইন্টার্ন হিসেবে এসিআই পিএলসি-তে তার কর্পোরেট ক্যারিয়ার শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন দায়িত্ব, প্রকল্প ও টিমে কাজ করার সুযোগ পান, যা তার পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্পোরেট শৃঙ্খলা ও সৃজনশীল যোগাযোগের এক অনন্য সমন্বয় তার কর্মজীবনের বৈশিষ্ট্য হয়ে ওঠে।

এসিআই পিএলসি-তে তার সময়কাল নিয়ে আশরাফুল আলম বলেন,“এসিআই পিএলসি শুধু আমার কর্মস্থল নয়—এটি ছিল শেখা, বেড়ে ওঠা ও নিজেকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানকার মানুষ, কাজের পরিবেশ ও দায়িত্ববোধ আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছ।”

কর্পোরেট জগতে প্রবেশের আগে আশরাফুল আলম একজন পেশাদার সাংবাদিক হিসেবে দ্য নেশন, বাংলানিউজ২৪ ডটকম, ও দ্য টেক জার্নাল-এ কাজ করেছেন। দেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন। সাংবাদিকতা জীবনের এই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে শক্তিশালী গল্প বলার দক্ষতা ও জনসংযোগে বিশেষ সক্ষমতা এনে দেয়।

শেষ কর্মদিবসে সহকর্মীদের সাথে আশরাফুল আলম। ছবি: সংগৃহীত

কর্পোরেট দায়িত্ব পালনের পাশাপাশি আশরাফুল আলম গড়ে তোলেন তার বহুল পরিচিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘গো উইথ আশরাফুল আলম’ যার মাধ্যমে তিনি ভ্রমণ, বিমান চলাচল, টেকসই পর্যটন ও পরিবেশ সচেতনতা বিষয়ক কনটেন্ট তৈরি করে কয়েক কোটি ভিউয়ারের কাছে পৌঁছেছেন। দেশ-বিদেশে তার রয়েছে বিশাল অনুসারী ও অনুরাগী গোষ্ঠী।

আশরাফুল আলমের মতে, এসিআই পিএলসি এমন একটি কর্মপরিবেশ দিয়েছে, যেখানে পেশাদার দায়িত্ব ও সৃজনশীল পরিচয় একসাথে বিকশিত হওয়ার সুযোগ ছিল—যা তার কর্পোরেট ও কনটেন্ট ক্রিয়েটর পরিচয়কে সমানভাবে শক্তিশালী করেছে।

সহকর্মীদের মতে, আশরাফুল আলম ছিলেন এমন একজন পেশাজীবী যিনি কাঠামোর ভেতর সৃজনশীলতা, যোগাযোগে স্বচ্ছতা এবং কাজে আন্তরিকতা নিয়ে আসতে সক্ষম ছিলেন।

নিজের পেশাগত জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের প্রাক্কালে আশরাফুল আলম এসিআই পিএলসি ছাড়ছেন গভীর কৃতজ্ঞতা, সম্মান ও গর্বের অনুভূতি নিয়ে। “এই অধ্যায় শেষ হলেও সম্পর্ক ও স্মৃতিগুলো থেকে যাবে। ভবিষ্যতে আবার কোথাও, কোনো না কোনো পথে আমাদের দেখা হবে—এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি”, তিনি বলেন। আশরাফুল আলম ভবিষ্যতেও কনটেন্ট সহযোগিতা, ব্র্যান্ড পার্টনারশিপ, গল্পভিত্তিক ভ্রমণ ও এভিয়েশন প্রকল্পে আগ্রহী থাকবেন। তার সাথে চাইলে ব্র্যান্ড কোলাবরেশনের সুযোগ আছে বলেন তিনি আরও জানান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬