Logo

বিনিয়োগকারীদের হতাশ করল সিঙ্গার বিডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিনিয়োগকারী শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডির ২০২৫ সালের ব্যবসায় বড় লোকসান হয়েছে। এতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ওই বছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২২.৫৬) টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.৬৯ টাকায়।

সিঙ্গার বাংলাদেশের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬