পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসিতে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ( ২৯, জানুয়ারি, ২০২৬) স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগে পেয়েছেন জাভেদ কায়সার আলী। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. সাঈদ আহমেদ এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আমিনুল হক ভূঁইয়া, এসিএসকে নিয়োগ দেওয়া হয়েছে।