Logo

পূণ:মূল্যায়নে ১৭ কোটি টাকার জমির দাম বাড়ল ৩২৮ কোটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির জমি পূণ:মূল্যায়নে কোম্পানিটির ১৭ কোটি টাকার জমির দাম বেড়েছে প্রায় ৩২৮ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ি, কোম্পানিটির জমি পূণ:মূল্যায়ন পূর্ব আর্থিক হিসাবে মূল্য ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা। যা পূণ:মূল্যায়নের মাধ্যমে বাজার দর হয়েছে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমি পূণ:মূল্যায়নে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ বেড়েছে।

এই পূণ:মূল্যায়নের কাজ করেছে নিরীক্ষা ফার্ম জি. কিবরিয়া অ্যান্ড কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬