Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং। কোম্পানিটির ১৭ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ০৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, উত্তরা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬