Logo

৩২ কোম্পানির মুখোশ খুলে দিল ডিএসই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য এক ভয়াবহ সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ৩২টি তালিকাভুক্ত কোম্পানির উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। দীর্ঘ তালিকাটি প্রকাশ করে সাধারণ বিনিয়োগকারীদের চরম ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

নিচে উৎপাদন বন্ধ থাকা কোম্পানিগুলোর তালিকা দেওয়া হলো:

কোম্পানিগুলো হচ্ছে- এপোলো ইস্পাত কমপ্লেক্স, আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, বিডি ওয়েল্ডিং, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলিটেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, হামিদ ফেব্রিক্স, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিতুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নূরানী ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, রহিমা ফুড, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, স্ট্যান্ডার্ড সিরামিকস, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং ও উসমানিয়া গ্লাস শিট।

বিনিয়োগকারীদের জন্য সতর্কতা

এই কোম্পানিগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা মানেই হলো এগুলো বর্তমানে কোনো আয় করছে না। এর ফলে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং পুঁজি হারানোর চরম ঝুঁকি তৈরি হয়েছে। ডিএসই’র এই তালিকা প্রকাশের উদ্দেশ্য হলো যেন সাধারণ মানুষ এসব শেয়ার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬