শেয়ারবাজারে তালিকািভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস প্ল্যান্টের উৎপাদন কার্যক্রমে সাময়িক পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কোম্পানির ৩ নম্বর উৎপাদন লাইনটি (Production Line-3) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ অক্টোবর ২০২৫ থেকে এই রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শুরু হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান থাকতে পারে। এই দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ কার্যক্রমে লাইন-৩-এর যাবতীয় যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা ও আধুনিকায়ন করা হবে।
প্ল্যান্টের একটি লাইন বন্ধ থাকলেও বাজারে পণ্য সরবরাহে বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। ৩ নম্বর লাইনটি বন্ধ থাকা অবস্থায় বাকি তিনটি লাইন (লাইন-১, ২ এবং ৪) পূর্ণোদ্যমে চালু থাকবে। ফলে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায় কোনো স্থবিরতা আসবে না এবং গ্রাহক পর্যায়ে টাইলসের নিয়মিত সরবরাহ বজায় থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পরপরই ৩ নম্বর লাইনটি পুনরায় উৎপাদনে ফিরবে। কাজ শেষ হওয়ার সাপেক্ষে কোম্পানি থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করা হবে। মূলত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই নিয়মিত রক্ষণাবেক্ষণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।