Logo

শেষ হলো বিইউএফটির তরুণ উদ্যোক্তা মেলা–২০২৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী “উদ্যোক্তা মেলা–২০২৫”। বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য সংগঠন বিইউএফটি বিজনেস ক্লাব-এর আয়োজনে ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই মেলাটি শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মেলার প্রথম দিন কমিউনিটি পার্টনার TEDxUttara-এর বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তী দুই দিনে বিইউএফটি ক্যাম্পাসে স্টল ফেয়ার, বিজনেস কেস কমপিটিশন, সেমিনার, প্যানেল ডিসকাশন ও ট্রেনিং সেশনের মাধ্যমে জমকালো আয়োজন সম্পন্ন হয়। হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুডসহ বিভিন্ন ক্যাটেগরির মোট ৬০টি স্টল মেলাটিকে করে তোলে প্রাণবন্ত ও উদ্যোক্তাবান্ধব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির চেয়ারম্যান জনাব ফারুক হাসান, এক্টিং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ কো. লি.-এর সিইও আমিনুল ইসলাম শামীম, টেক্স-ইবো ইন্ট. পিটিই লি.-এর কান্ট্রি ম্যানেজার ও DBAA-এর প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব হোসেন, ভার্টেক্স আরএমজি ডিভিশন-এর জেনারেল ম্যানেজার কিরণ মোরশেদ, তাজা হেয়ার অয়েল-এর সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, GRS One Global Sourcing Ltd.-এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইমরান আহমেদ, ক্লাইডার সোর্সিং-এর ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার উল্লাহ খান, ক্লাইডার ফ্যাশন লিমিটেড ও ক্লাইডার সোর্সিং FZCO-এর ডিরেক্টর সুমন কুমার ভূঁইয়া, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন (BGBA)-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদ আলম, ক্লাইডার সোর্সিং-এর ডিরেক্টর (সোর্সিং অ্যান্ড অপারেশন) মো. আবু তোয়াব নাঈম, AJI Group-এর ফাউন্ডার অনন্ত জলিল, জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বরশা, প্রাইম ব্যাংক-এর SEVP ও হেড অব লাইয়াবিলিটি কনজিউমার অ্যান্ড SME ব্যাংকিং শায়েলা আবেদিন, এবং প্রাইম ব্যাংক-এর হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, নেতৃত্ব ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতেই এই আয়োজন করা হয়, যা ভবিষ্যতে তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬