সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব মুক্ত স্বদেশ। ৬ই ডিসেম্বর ঢাকার মিরপুরে এলাকায় এ মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে সংগঠনটি। দিনব্যাপী এই প্রজেক্টগুলোর মধ্যে ছিল—
✔ ৩১০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
✔ ডেঙ্গু প্রতিরোধে মশারি প্রদান
✔ অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা ও স্বাস্থ্য–সচেতনতামূলক সেশন
✔ শীতার্তদের জন্য কম্বল বিতরণ
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন: রোটারিয়ান সৈয়দ মাহফুজুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল( অব) জাহাঙ্গীর আলম, কর্নেল মঈনুল হক, রোটারিয়ান আহসান মোরশেদ, ড মাহবুব আলম, রোটারিয়ান নাজনীন সুলতানা, রোটারিয়ান রবিউল এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই রোটারির মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগ আরও বেশি সম্প্রসারিত হলে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি হবে।
রোটারি ক্লাব মুক্ত স্বদেশ জানায়, সামনে আরও বৃহৎ পরিসরে মানবিক সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।