Logo

খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।

বুধবার বিকেলে মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে এক দোয়া ও মাহফিলে তিনি এ আহ্বান জানান।

বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা বেগম খালেদা জিয়াকে “বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক” এবং “ঐক্যের প্রতীক” হিসেবে অভিহিত করে তিনি বলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, যিনি বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সকল দল-মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে।

আমিনুল হক জানান, নেত্রীর অসুস্থতার খবরে সারা দেশের মানুষ গভীরভাবে চিন্তিত। আজকে সারাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি মসজিদ-মাদ্রাসায়, প্রত্যেকটি এতিম শিশু, প্রত্যেকটি মাদ্রাসার হাফেজগণ, সারাদেশের আলেম-ওলামা, মাশায়েখগণ প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়।

অনুষ্ঠানে উপস্থিত পল্লবী-রূপনগরের আলেম-ওলামা, মাশায়েখগণ, কোরআনের হাফেজগণ এবং মহানগর বিএনপি’র নেতৃবৃন্দসহ সকল সাধারণ অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, আমরা সকলেই আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য।

তিনি বলেন, আমরা আশা করি, আল্লাহপাক যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আমিনুল হক বলেন, আমরা নেত্রীর জন্য আজকে মন থেকে দোয়া করব। আল্লাহপাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, যাতে তিনি সুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসলে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের কিংবদন্তী আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬