Logo

দুলামিয়া কটনের এজিএম স্থগিত: বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রশ্ন!

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএসই জানায়, প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর ঘোষিত নোটিশে ৩ ডিসেম্বর এজিএম আয়োজনের কথা জানিয়েছিল। তবে নির্ধারিত দিনের ঠিক আগে সভা স্থগিতের ঘোষণা দিয়েছে কোম্পানি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। হঠাৎ স্থগিতের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে—কেন শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত?

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬