Logo

দুই দিনেই বাজারে বড় ধাক্কা: সূচক-পুঁজি দুদিকেই রক্তক্ষয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত সপ্তাহের ইতিবাচক প্রবণতা দীর্ঘস্থায়ী হতে না হতেই চলতি সপ্তাহের শুরুতেই বড় ধস নেমেছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই সূচক কমেছে প্রায় ১১০ পয়েন্ট, আর বাজারমূলধন হ্রাস পেয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকা। এতে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে হতাশা তৈরি হয়েছে।

সোমবার (সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.০৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,৯১৪.৭২ পয়েন্টে। একইদিন ডিএসই-৩০ কমেছে ২১.৩২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক কমেছে ১৬.৪০ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৮টি কোম্পানি। এর মধ্যে ৩২২টির দর কমে, ৩৮টির দর বেড়ে এবং ২৮টি কোম্পানির দর অপরিবর্তিত থাকে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের (৪৯২ কোটি ৫৪ লাখ টাকা) তুলনায় প্রায় ৭৬ কোটি ৬৪ লাখ টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজকের লেনদেন দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৮৫২.৭৩ পয়েন্টে। আগেরদিনও সূচকটি কমেছিল ৬৫.৮২ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, টানা দুই দিনের পতনে বাজারে চাপ বাড়লেও বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার ধরে রাখায় বিক্রি কম হয়েছে, ফলে লেনদেনের টাকাও কমেছে। তবে বাজার ঘুরে দাঁড়াতে নতুন ইতিবাচক খবর ও স্থিতিশীলতার প্রয়োজন বলে মনে করছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬