Logo

লুব-রেফে ‘ডিভিডেন্ড ধাক্কা’: লোকসান বাড়লেও ব্যবস্থাপনা নীরব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশ লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বাজারে আগে থেকেই হতাশ বিনিয়োগকারীদের জন্য এটি যেন আরেক দফা আঘাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন বলছে, আলোচ্য বছরে লুব-রেফ শেয়ারপ্রতি ৪ টাকা ৫৬ পয়সা লোকসান করেছে, যা গত বছরের ৭৪ পয়সা লোকসান থেকে বহু গুণ বেশি। বছরের পর বছর লোকসান বাড়লেও ব্যবস্থাপনা কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না—এমন সমালোচনা তীব্র হচ্ছে বাজারজুড়ে।

বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়ালেও ৩২ টাকা ৭২ পয়সা। বিনিয়োগকারীদের প্রশ্ন— “এত উচ্চ এনএভিপিএস থাকলে লোকসান এত ভয়াবহভাবে বাড়ছে কেন?”

ঘোষিত নো ডিভিডেন্ডসহ সব আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডাকা হয়েছে। এজিএমে অংশগ্রহণের জন্য ২১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষকদের মতে— “লুব-রেফের আর্থিক স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে, আর ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো এখন বিনিয়োগকারীদের আস্থাকে আরও সংকটে ফেলছে।”

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬