Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯.৩৮ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। এতে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৭.২১ শতাংশ।

এছাড়া পতনের তালিকার বাকি কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের দর কমেছে ৬.৮৭ শতাংশ, এনার্জিপ্যাকের ৬.২৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৪৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.২২ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৩.২৭ শতাংশ এবং হাওয়েল টেক্সটাইলের ৩.০৭ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬