Logo

চাপ ঠেলে আবারও ঘুরে দাঁড়ালো বাজার—উর্ধ্বমুখী ধারা বাড়াল উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় লেনদেন সম্পন্ন করেছে। দিনের শুরু থেকে সূচক ছিল উর্ধ্বমুখী, যদিও মধ্যবর্তী সময়ে কিছুটা ওঠানামা দেখা গেছে। শেষ পর্যন্ত বাজার শক্তিশালী অবস্থানেই দিন শেষ করায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, আগামী সপ্তাহেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। এ প্রত্যাশাতেই বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার ধরে রেখেছেন। ফলে সূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের দর বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০২৮.১৪ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএস সূচক বেড়েছে ৬.২২ পয়েন্ট, যা এখন ১,০৫৬.৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট যোগ হয়ে দাঁড়িয়েছে ১,৯৩৪.১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগেরদিনের ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার লেনদেনের তুলনায় প্রায় ৮৮ কোটি ৪৩ লাখ টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার, যেখানে আগেরদিন লেনদেন হয়েছিল ২৮ কোটি ৭৬ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪,০৩৭.২৫ পয়েন্টে। আগেরদিন সূচকটি ২৯.৮০ পয়েন্ট কমেছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬