Logo

স্ত্রী-সন্তানসহ লাভেলো আইসক্রিমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

lovello
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হক, তার স্ত্রী মিসেস নার্গিস হক এবং দুই কন্যা মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরাম-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত বুধবার (২৬ নভেম্বর) এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সহকারী পরিচালক হাফিজুর রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে এবং অনুসন্ধানকালে জানা গেছে যে অভিযুক্তরা যে কোনও সময় বিদেশে পালিয়ে যেতে পারেন।

দুদক বলছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন।

এই আদেশের ফলে ইকরামুল হক ও তার পরিবার আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬