Logo

লাঞ্চের বিরতির আগে বাংলাদেশের রানের পাহাড়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও রানের স্রোত বইয়ে দিয়েছে। লাঞ্চের আগে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪৯১ রান। আয়ারল্যান্ডের বোলারদের ওপর দাপট দেখিয়ে ৩ উইকেটে সংগ্রহ ২৮০। ক্রিজে আছেন মুমিনুল হক ৭৯ ও মুশফিকুর রহিম ৪৪ রানে অপরাজিত। খেলছেন প্রায় ওয়ানডে মেজাজে।

দিনের শুরুটা অবশ্য ছিল চ্যালেঞ্জিং। চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে যান সাদমান ইসলাম (৭৮) ও পরের ওভারেই মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৭৪ রানে তৃতীয় উইকেটের পতনের পর ইনিংস সামলে নেন মুমিনুল-মুশফিক জুটি।

এর আগে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে দ্রুত দুই উইকেট হারানোর পরও ব্যাটারদের নিয়ন্ত্রিত আগ্রাসনে বিপর্যয় কাটিয়ে লিডকে আরও পাহাড়সম করে তুলেছে টাইগাররা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬