পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০২ পয়সা।
আগামী ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।