পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৩২ পয়সা।