Logo

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৮৬ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬