Logo

শেষ কার্যদিবসে দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিঃ । কোম্পানিটির শেয়ার দর ১৩ পয়সা বা ১৪.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০পয়সা বা ৬.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর ০৩ পয়সা বা ৩.৭৫ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩.৫৭ শতাংশ, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস ৩.০০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড ২.০৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ১.৯৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ১.৩৯ শতাংশ, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি ০.৯৬ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি০.৯৩ শতাংশ বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬